২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন যুবকর বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন যুবকর বাবা। আহত মো. মামুনকে (২৭) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুনের বাবা শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, দুপুরে নিজ বাসার সামনে মামুন দাঁড়িয়েছিল। ওই সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা বলে তিনি জানান। তবে কাদের সঙ্গে বিরোধ তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। শনিবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) অবনি শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা মামুনের চিকিৎসার ব্যবস্থা করছি। তাকে সারিয়ে তোলার পর তার বাবার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৭২৮ ঘ.