২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী হাইস্কুল মাঠ থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঝিনাইদহ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী হাইস্কুল মাঠ থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীপুর গ্রামের আলমসাধুর মালিক অমল চৌধুরী ও এর চালক পিন্টু মোল্ল্যা এবং বৈডাঙ্গা গ্রামের তোতা মন্ডল। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোনিত কুমার গায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল মাঠে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা বৈঠক করছে, এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি শাটার গানসহ তিন জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৪ ঘ.