দিনাজপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)-দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
আহত আব্দুর রহিম (৩৫) কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামের ইসমুদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী বলে বিজিবি জানিয়েছে।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. সিদ্দিক বলেন, ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৭ ভীমপুর ক্যাম্পের টহল দল এক রাউন্ড গুলি করে।
পরে জানা যায় ভারতের ১৫০ গজ ভিতরে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
আহত আব্দুর রহিমের বন্ধু পাশের মায়ামারি গ্রামের হারুন (৩২) সাংবাদিদের জানান, রহিমের বাম হাতের কুনুইয়ে গুলি লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24