২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরোক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত নূর মোহাম্মদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদকে মরোক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদকে মরোক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন নূর মোহাম্মদ। চাকরি জীবনে পুলিশ সদর দফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও কসোভো ও সাবেক যুগোশ্লাভিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন তিনি। তিন সন্তানের জনক নূর মোহাম্মদ দেশে ও বিদেশে পুলিশের বিভিন্ন সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩৫৪ ঘ.