২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূ-মধ্যসাগরে বাংলাদেশিসহ দুই শতাধিক নিখোঁজ

ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে বুধবার একটি নৌকাডুবিতে কয়েকজন বাংলাদেশিসহ আড়াইশ'র বেশি মানুষ নিখোঁজ হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে বুধবার একটি নৌকাডুবিতে কয়েকজন বাংলাদেশিসহ আড়াইশ'র বেশি মানুষ নিখোঁজ হয়েছে। লিবিয়া থেকে পালিয়ে ইতালিতে যাচ্ছিলেন তারা। নৌকায় বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, আইভরি কোস্ট, চাদ ও সুদানের নাগরিক ছিলো বলে জিোনেছন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও ইতালির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনএসএ। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সকালে তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করতে পারেনি। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নিয়ে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার বুধবার ভোর ৪টার দিকে লামপেডুসার ৪০ মাইল দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়। ইতালির ঊপকূলরক্ষী বাহিনী ৪৭ জনকে উদ্ধার করে। এছাড়া স্থানীয় একটি মাছ ধরার নৌকায় উঠে তিন জন তীরে পৌঁছান। আইওএম বলেছে, যাত্রীদের ৪০ জন নারী ও পাঁচ শিশু ছিলো। দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। বার্তাসংস্থা এএনএসএ জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তোক মারিনো বৃহস্পতিবার ইতালি সংসদে বলেছেন, নৌকায় ২০০ যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে। এদের বেশিরভাগই ইরত্রিয়া ও সোমালিয়ার শরণার্থী। "তারা সংঘর্ষপূর্ণ লিবিয়া থেকে পালাচ্ছিলেন।" সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, লিবিয়া থেকে পালানো ৪শ'রও বেশি মানুষবাহী দুটো নৌকা নিখোঁজ হয়েছে। এ বছরের শুরু থেকে উত্তর আফ্রিকার কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালিতে গেছে। তাদের অধিকাংশই তিউনিসিয়ার ঊপকূল থেকে মাত্র দেড়শ' কিলোমিটার দূরত্বের লামপেডুসা দ্বীপে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৩৮ ঘ.