২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী বাড়ছে

আগামী অর্থবছর থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছর থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি বলেন, "আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সুবিধাভোগীর সংখ্যা আগামী দুবছরে আরো বাড়ানো হবে। এর ফলে দেশের এক চতুর্থাংশ মানুষকে মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।" বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও দুস্থ মহিলা ভাতা এবং পথ শিশু ভাতা সুবিধাভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়ানো হবে বলে মন্ত্রী জানান। এছাড়া প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীর সংখ্যা ২০ শতাংশ, মাতৃত্বকালীন ভাতা সুবিধাভোগীর সংখ্যা ১৫ শতাংশ এবং মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ ১০ শতাংশ বাড়ানো হবে। শহীদ বলেন, "সারাদেশের ভিক্ষুকদের জন্য পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এর আওতায় তাদের কর্মমুখী প্রশিক্ষণও দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এমআই/১৫০৮