২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক অচিন্ত সেন মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অচিন্ত সেন (৬৭) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অচিন্ত সেন (৬৭) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার স্ত্রী দীপা সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। অচিন্ত সেন ডেইলি অবজারভার ও হলিডেসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। বামপন্থী রাজনীতির অনুসারী অচিন্ত ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএম/আরএ/১৫৪৭ ঘ.