২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার ২৪ ইউনিয়নের ফলাফল ঘোষণা

সাতক্ষীরার দুই উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দুই উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। রোববার কলারোয়া ও তালা উপজেলায় নির্বাচন হয়। রাতে জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- কলারোয়ার জয়নগরে মো. কামরুজ্জামান, জালালাবাদে মো. শওকত হোসেন, কয়লায় আব্দুর রকিব মোল্লা, লাঙ্গলঝাড়ায় এম আবুল কালাম, কেড়াগাছিতে ভূট্টলাল গাইন, সোনাবাড়িয়ায় মাষ্টার শহিদুল ইসলাম, চন্দনপুরে রমজান আলী, কেরালগাতায় স ম মরশেদ, হেলাতলায় মোয়াজ্জেম হোসেন, কুশোডাঙ্গায় আব্দুল লতিফ মাষ্টার, দেয়াড়ায় ইব্রাহিম হোসেন ও যুগিখালিতে মো. রবিউল ইসলাম। তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন, নগরঘাটায় মহব্বত হোসেন, সরুলিয়ায় বদরুজ্জামান, কুমিরায় গোলাম মোস্তফা, ইসলামকাঠিতে গোলাম ফারুক, খলিশখালিতে সুলতান আহম্মদ, মাগুরায় আইয়ুব আলী, খলিলনগরে প্রণব ঘোষ বাবলু, তালা সদরে মো. নজরুল ইসলাম, তেতুলিয়ায় মিয়াজান আলী মোড়ল, ইসলামকাঠিতে গোলাম ফারুক, জালালপুরে মফিজুল ইসলাম লিটু, খেরশায় রাজু আহম্মেদ ও কুমিরা ইউনিয়নে গোলাম মোস্তফা। তালা ও কলারোয়ায় নির্বাচনের মাধ্য দিয়ে সাতক্ষীরার সাত উপজেলার ৭৮টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হলো। জেলা প্রশাসক ও নির্বাচন সমন্বয়কারী মো. আবদুস সামাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.