বরগুনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী বড়লবন গোলা মাইঠা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান মৃধার সমর্থকরা তাদের নির্বাচনী প্রতিপক্ষ ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের বাড়িঘরে হামলা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বুড়িরচর, কামরাবাদ, লবনগোলা, আমজাদ মার্কেট এলাকায় বেশ কিছু বাড়ি-ঘর ও দোকান ভাংচুর করেছে। তাদের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। হামলার ভয়ে অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
হামলার শিকার ও আহতরা অভিযোগ করেছেন, সিদ্দিক মৃধার সমর্থকদের সঙ্গে নির্বাচনের অপর দুই পরাজিত প্রার্থী সিদ্দিকুর রহমান মোল্ল
bdnews24