২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের শাসন ভাঙতে পারি না: দীপুমনি

পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেছেন, এক ব্যক্তির জন্য আমরা আইনের শাসন ভাঙতে পারি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

সিলেট, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেছেন, এক ব্যক্তির জন্য আমরা আইনের শাসন ভাঙতে পারি না। শুক্রবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, মেরুদণ্ড সোজা রেখেই বহির্বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করছে সরকার। সার্কিট হাউসে দুপুরে তিনি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক ব্যক্তির জন্য দু'টি দেশের মধ্যকার সম্পর্ক ধ্বংস হবে এমন নজির বিশ্বের কোথাও নেই। মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ দেশে ১২শ' কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। পরবর্তীতে চারদলীয় জোট সরকার ওইসব ক্লিনিক বন্ধ করে দেয়। এবার ক্ষমতায় এসে তারা কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেন, বলেন তিনি। সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আনম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৯ ঘ.