রাজবাড়ী, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মসিয়ার রহমান (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাট টার্মিনালে প্রবেশ করলে তাতে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ মসিয়ারকে গেপ্তার করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কেএমএস/১৩০২ ঘ.
bdnews24