পটুয়াখালী, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৩৬টি কেন্দ্রে এ ভোটগ্রহন চলবে।
৪টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪৬ হাজার ৯৬২ জন। সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করছে।
কলাপাড়া থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, রাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কেরামত আলী'র ভাগ্নে হারুন অর রশিদকে (৪০) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০২৭ ঘ.
bdnews24