২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পোল্ট্রি খামারি খুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক পোল্ট্রি খামারিকে দুস্কৃতকারীরা কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

নোয়াখালী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক পোল্ট্রি খামারিকে দুস্কৃতকারীরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার ভোরে উপজেলার চরকাঁকড়া গ্রামে এ ঘটনায় নিহত হন সাইফ উদ্দিন খালেদ (২৭)। নিহতের বাবা জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে খাওয়া সেরে খালেদ বাড়ির বৈঠকখানায় ঘুমাতে যান। ভোরে খালেদের চিৎকার শুনে তারা বৈঠকখানায় গিয়ে তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। কোম্পানীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জমিজমা বা অন্যকোনো বিরোধের জেরে এ খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। এ ব্যপারে নিহতের ভাই আল্লামা ইকবাল বাদী হয়ে বুধবার থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৩ ঘ.