২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ করতে মদিনা থেকে মক্কা যাচ্ছেন খালেদা

সৌদি আরবের মদিনা নগরীতে মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মক্কায় ফিরে ওমরাহ পালন করার কথা রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের মদিনা নগরীতে মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মক্কায় ফিরে ওমরাহ পালন করার কথা রয়েছে তার। খালেদা জিয়ার সফরসঙ্গী তার প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানান। তিনি বলেন, "মদিনায় রওজা মোবারক জিয়ারত শেষে ম্যাডাম দেশ ও জনগণের সুখ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর জন্য আল্লাহ দরবারে দোয়া করেছেন।" প্রেস সচিব জানান, বুধবার স্থ'ানীয় সময় রাত ১টায় মক্কা পৌঁছে খালেদা জিয়া ওমরাহ পালন করবেন। মসজিদুল হারামে নামাজ আদায়সহ ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে ভোরে ফজর নামাজ আদায় করে খালেদা জিয়া রাজকীয় প্যালেসে ফিরবেন বলে জানান তিনি। মদিনায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী ফাতিমা কানিজ, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ও প্রেস সচিব মারুফ কামাল খান। গত ২০ মার্চ হাঁটুর চিকিৎসার জন্য সৌদি আরবে যান খালেদা জিয়া। রিয়াদে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং হাঁটুর ব্যথার চিকিৎসা দেন। মারুফ কামাল খান জানান, ২ এপ্রিল খালেদা জিয়া দেশের উদ্দেশ্যে জেদ্দা ছাড়বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০৪৯ ঘ.