২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমায়িত মাছের মান বাজায় রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হিমায়িত মৎস্য রপ্তানিতে যথাযথ মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হিমায়িত মৎস্য রপ্তানিতে যথাযথ মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের নেতাদের বলেছেন, "পণ্যের মান বজায় রাখতে হবে। একজনের ভুলের জন্য সবাইকে খেসারত দিতে হয়। আগামীতে হিমায়িত মৎস্য রপ্তানির ক্ষেত্রে যেন কোনো অভিযোগ না ওঠে, সে জন্য সর্তক থাকতে হবে।" মাছ রপ্তানিকারকরা বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। অপরিকল্পিতভাবে মাছের ঘের না করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিতভাবে যেন মাছের ঘের না করা হয়। এতে কৃষিজমি নষ্ট হয়। ঘের তৈরি করতে গিয়ে বাঁধের ক্ষতি যেন না হয়, সে দিকে নজর রাখতে হবে। মাছ রপ্তানিকারকরা তাদের বিভিন্ন সমস্যার কথা জানালে তা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানও ছিলেন। এর আগে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জো জুলিয়েমিনো প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। প্রেসসচিব জানান, বাংলাদেশ থেকে ইতালিতে জনশক্তি, ওষুধ ও সিরামিক পণ্য রপ্তানির বিষয়ে তাদের আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে অভিজ্ঞ নার্স নিতেও ইতালির প্রতি আহ্বান জানিয়েছেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫৪৫ ঘ.