ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি ত্র"টির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
সাব-স্টেশন থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে সচিবালয়। এরপর জেনারেটর দিয়ে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কাজ চলে।
সচিবালয়ের রক্ষণাবেক্ষণ (বিদ্যুৎ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া জানান, দুপুর ১টার দিকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ঠিক হয়েছে।
ধানমণ্ডি সাব স্টেশনে সমস্যা দেখা দেওয়ায় সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড'র (ডিপিডিসি) মহাব্যবস্থাপক মো. মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারিগরি ত্র"টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরআর/আরএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24