২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

গাজীপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে সোমবার রাতে বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফরিদা আক্তার ওরফে রাবেয়া (২০) টঙ্গীর সেনাকল্যাণ ভবনের 'অ্যাবা ফ্যাশন'র শ্রমিক। এ ঘটনায় কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। রাত সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত সোয়া ৯টার দিকে যান চলাচল শুরু হয়। টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ শেষে বাসায় ফেরার রাত সোয়া ৮টার দিকে রাস্তা পারাপারের সময় বাস চাপায় রাবেয়া মারা যান। খবরটি পেয়ে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। নিহত রাবেয়া শেরপুরের পানছড়ি থানার উল্টাছড়ি গ্রামের ফজলু মিয়ার মেয়ে। টঙ্গীর আরিচপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.