পিরোজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় কুরিয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ৩২টি দোকান পুড়ে গেছে।
উপজেলা প্রশাসন জানায়, রোববার দিবাগত রাতে এ আগুন লাগে।
বানারীপাড়া থেকে অগ্নিনির্বাপক বাহিনীর দু'টি ইউনিট এসে প্রায় দু'ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান এসএম মুহিদুল ইসলাম মুহিদ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24