২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজের একাংশের নির্বাচনে ভোট

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে ভোটাভুটি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে ভোটাভুটি চলছে। বিএনপি সমর্থিত এই অংশের নির্বাচনে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টায় ভোট শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল গফুর। নির্বাচনে মোট ভোটার ৯০২ জন। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও মহাসচিবসহ ২০টি পদে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে সভাপতি পদে এলাহী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলমের নেতৃত্বে এলাহী নেওয়াজ-খুরশীদ আলম পরিষদ ও সভাপতি পদে আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ বাকের হোসাইনের নেতৃত্বে শহিদ-বাকের পরিষদ এই দুটি প্যানেলে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডিইউজে'র এই অংশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪০৯ ঘ.