২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই জলদস্যু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকা থেকে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকা থেকে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রমজান আলী ও সৈয়দ নুর। দুইজনেরই বাড়ি কর্ণফুলী থানাধীন বদরপুর গ্রামে। পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে। উপকূলরক্ষী বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার মো. মুস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় পুলিশ ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে কর্ণফুলী ও আনোয়ারার উপকূলীয় এলাকায় অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে কর্ণফুলী থানার বদরপুর থেকে ওই দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কর্ণফুলী, আনোয়ারাসহ জেলার বিভিন্ন থানায় জলদস্যুতার অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯০২ ঘ.