সিরাজগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি মুরগির খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
সোমবার মধ্যরাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
খামার মালিক লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফার্মের ২ হাজার ১০০ মুরগি, ১০ হাজার ডিম, মুরগির খাবার, শেড ও খাচা সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি দাবি করেন, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নি-নির্বাপক বাহিনীর সিরাজগঞ্জ স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম সাংবাদিকদের জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে খামারে আগুন লাগে। মহূর্তেই আগুন পুরো ফার্মে ছড়িয়ে পড়ে।
প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান হালিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৪০৪ ঘ.
bdnews24