সুনামগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
বুধবার রাতে পৌর শহরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাড়ির মালিক লন্ডনপ্রবাসী শাহনেয়াজ আখলুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে। ওই সময় বাড়িতে কেউ ছিলো না। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে তিনি ডাকাতির ঘটনা বুঝতে পারেন।
শাহনেয়াজ দাবি করেন, ডাকাতরা ৭০ ভরি স্বর্ণালঙ্কার, ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন সেটসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪১৪ ঘ.
bdnews24