২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে দুই কোটিরও বেশি গ্রাহককে ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে

দেশে দুই কোটিরও বেশি গ্রাহককে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। পাঁচশ'রও বেশি প্রতিষ্ঠান এ ঋণ বিতরণ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে দুই কোটিরও বেশি গ্রাহককে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। পাঁচশ'রও বেশি প্রতিষ্ঠান এ ঋণ বিতরণ করছে। বুধবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিতরণ বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) চেয়ারম্যান আতিউর রহমান এ কথা বলেন। ক্ষুদ্রঋণের নির্ধারিত সুদের হারের সীমার মধ্যে কিস্তি নির্ধারণ বিষয়ে দুইদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে এমআরএ। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান বলেন, "ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ঋণ কার্যক্রম অনেক আগে শুরু হলেও এর জন্য কোনো রেগুলেটরী অথরিটি ছিলো না। যারা কার্যক্রম পরিচালনা করতো তাদেরকে সনদ দেওয়া হতো না।" এই অথরিটি গঠনের পর এ পর্যন্ত পাঁচশ ৫৩টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের প্রতিষ্ঠানকে আরো সনদ দেওয়া হবে। তাই ক্ষুদ্রঋণ বিতরণে আপনারা সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করবেন এটাই প্রত্যাশা।" তিনি বলেন, "ক্ষুদ্রঋণের বহুদিনের আলোচিত বিষয় হলো সুদের হার ডিক্লাইনিং ব্যালেন্সিং পদ্ধতিতে (ভোগকৃত সময়ের ভিত্তিতে সুদ নির্ণয়) নির্ধারণ করা।" ডিক্লাইনিং ব্যালেন্স পদ্ধতি দাতা সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদ্ধতির সঙ্গে অভিন্ন জানিয়ে তিনি বলেন, "এ পদ্ধতিতে ঋণের কিস্তি নির্ধারণের প্রায়োগিক দিকটি অনেকের কাছে অপরিচিত ও নতুন হওয়ায় বিষয়টি সহজবোধ্য ও ব্যবহার বান্ধব করার লক্ষ্যে দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।" তিনি বলেন, "সরকার স