জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে।
ড. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, রাত ১০টায় গ্রামীণফোনের একটি নম্বর থেকে আমাকে এ হুমকি দেওয়া হয়।
"এ বিষয়ে আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে।"
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অধ্যাপক শরীফ এনামুল কবিরের জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৫ ঘ.
bdnews24