বরিশাল, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর একটি খামারে বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার দুইশ' লেয়ার মুরগি নিধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নবগ্রাম রোডের খান সড়ক এলাকার মো. শামীমের খামারে এ নিধন কাজ চালানো হয়।
বরিশাল আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত আলী বলেন, এই খামারের মৃত মুরগি পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে।
এ প্রতিবেদন ঢাকা পাঠালে সেখান থেকে উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে খামারটির মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়।
খামার মালিক শামীম বলেন, কয়েকদিন ধরে মুরগি মরতে থাকলে তা আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে বার্ড ফ্লু ধরা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৪ ঘ.
bdnews24