২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখা যায়নি সাড়ে ৪ ঘণ্টা

ওয়েবসাইট হোস্টিং প্রতিষ্ঠান কোডেরোর এক বা একাধিক সাইটে ডিডিওএস হামলার কারণে মঙ্গলবার প্রায় সাড়ে চার ঘণ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:16 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েবসাইট হোস্টিং প্রতিষ্ঠান কোডেরোর এক বা একাধিক সাইটে ডিডিওএস হামলার কারণে মঙ্গলবার প্রায় সাড়ে চার ঘণ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট দেখা যায়নি। কোডেরোর প্রধান পরিচালন কর্মকর্তা রায়ান এলেজ মঙ্গলবার রাতে সিনেট ডটকমকে জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) কোডেরোর হোস্টিংয়ে থাকা এক বা একাধিক ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা হয়। কোডেরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট হোস্টিং করে থাকে। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট দেখা যায়নি। ওই হামলায় প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ হাজার সার্ভার ক্ষতিগ্রস্ত হয়। এলেজ বলেন, "সত্যিই ডিডিওএস হামলা হয়েছিল। আমাদের হোস্টিংয়ে থাকা কোনো ওয়েবসাইট নিশ্চিত কাউকে খুব ক্ষুব্ধ করেছিল। এতে কোনো সন্দেহ নেই।" কোন্ ওয়েবসাইট লক্ষ্য করে এ হামলা বা এর পেছনে কারা দায়ী তা এখনো জানা যায়নি। গত ১ ফেব্রুয়ারি ক্যালিয়োর্নিয়ার স্যান ডিয়াগো থেকে অ্যারিজোনার ফনিক্সে মূল তথ্যভা-ারটি সরানোর কাজ শুরু করে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান কোডেরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০২১০ ঘ.