বাগেরহাট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম)- বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার রাতে বাগেরহাট-দেপাড়া সড়কের রঘুনাথপুর সাধনার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সঞ্জিত হাওলাদার (৩৩) বাগেরহাট শহরের বাসাবাটি দাসপাড়া এলাকার কানাই হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক মোহম্মদ শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে সঞ্জিত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে তার মটর সাইকেলের ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24