২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির পর পদ্মা এক্সপ্রেস যাত্রীদের বিক্ষোভ

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে মালামাল খুইয়ে বৃহস্পতিবার ভোরে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেছে এক দল যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে মালামাল খুইয়ে বৃহস্পতিবার ভোরে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেছে এক দল যাত্রী। ট্রেনের গার্ডদের সহায়তায় এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা সাংবাদিকদের জানায়, বুধবার রাতে পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যমুনা সেতুর পূর্ব পাশের স্টেশনে থামে। ওই সময় যাত্রীবেশী এক দল চোর কয়েকটি বগি থেকে বেশ কিছু ব্যাগ নিয়ে নেমে যায়। ট্রেনটি ছেড়ে কিছুদুর আসার পর যাত্রীরা চুরির বিষয়টি ধরতে পারে। যাত্রীরা অভিযোগ করেন, ট্রেনে থাকা রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আমজাদ আলীকে চুরির বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। ভোর ৫টায় ট্রেনটি রাজশাহী প্লাটফর্মে থামলে যাত্রীরা ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার ক্ষতিপূরণ দাবিতে কিছু সময় বিক্ষোভ মিছিল করে। তবে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়নি বলে দাবি করেছেন রাজশাহী রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট এসএম আলী আকবর। তিনি সাংবাদিকদের বলেন, "কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪০০ ঘ.