২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে হত্যা

জেলার মীরপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মীরপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতকারীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইশালমারী বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে। নিহত জাফর আলী (৪৫) কুর্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পুরাতন ভেদামারী গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাফর মেম্বার বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় দুস্কৃতকারীরা ভেদামারী প্রাইমারি স্কুলের পাশে ডেকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, "জাফর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।" প্রতিপক্ষের হাতে জাফর খুন হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দু-বছর আগেও একদল দুস্কৃতকারী জাফরকে হত্যার চেষ্টা চালিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২০৩ ঘ.