ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনে সাতটি অভিযোগের শুনানি এবং তাৎক্ষণিকভাবে অভিযোগগুলোর নিষ্পত্তি করা হয়েছে।
তথ্য অধিকার আইন-২০০৯ জারি এবং তথ্য কমিশন প্রতিষ্ঠার পর আমলে নেওয়া ২৩টি অভিযোগের মধ্যে দ্বিতীয় দফায় এই সাতটি অভিযোগের শুনানি ও নিষ্পত্তি হলো বুধবার।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এবং তথ্য কমিশনার মো. আবু তাহের অভিযোগগুলোর শুনানি গ্রহণ করেন।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
শুনানি হওয়া উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো- মুন্সিগঞ্জের লৌহজং শাখার সোনালী ব্যাংক কর্তৃক নাগরিকদের হিসাব খোলা, পরিচালনার নিয়ম ও নির্দেশনাবলীর কপি চেয়ে না পাওয়া, লৌহজং উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষকদের কৃষিকার্ড বিতরণের নিয়মাবলী, নির্দেশনাবলীসহ বেদে স
bdnews24