২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানের একটি বাড়িতে বুধবার অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানের একটি বাড়িতে বুধবার অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলিট এই বাহিনীর গোয়েন্দা শাখা এবং র‌্যাব-২ নিকেতনের ওই বাড়িতে বিকালে অভিযান চালায়। এদিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান থানাধীন নিকেতনের দুই নম্বর সড়কের ৯০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৪টি চ্যানেল বক্স, তিনটি রাউটারস, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর ৯৯৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ভিওআইপি ব্যবসায়ী এজাজ আহম