২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুক যুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুক যুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় লাইটগান (এলজি), একটি পাইপগান, একটি কার্তুজ ও চাপাতি। র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১১ এর একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, রাত পৌনে ২টার দিকে আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় আড়াইহাজার-গাউছিয়া সড়কের পাশে একটি খালি জমিতে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি টহল দল। উপস্থিত টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫/২০ মিনিট উভয়ের পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক সময় ডাকাত দল পিছু হটে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্য মো. রুবেল (২০) ও নুরুল ইসলাম নয়নকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের পুলিশ হেফাজতে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রুবেল লক্ষ্মীপুর জেলার কুদেমপুরের খোকা মিয়ার ছেলে এবং নুরুল ইসলাম নয়ন সিলেটের গোলাপগঞ্জের মোকামবাজার বাদেশ্বর এলাকার সিরাজ মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.