২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বেস্ট এমপ্লয়ার পুরস্কার' পেল ৭ প্রতিষ্ঠান

'বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড ২০১০' বিজয়ী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করেছে অনলাইন জব পোর্টাল বিডিজবস্ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড ২০১০' বিজয়ী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করেছে অনলাইন জব পোর্টাল বিডিজবস্ডটকম। পুরস্কারবিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো- উন্নয়ন বিভাগে ব্র্যাক, নিত্যপণ্যে ইউনিলিভার বাংলাদেশ লি., গণমাধ্যমে এটিএন বাংলা, টেলিযোগাযোগে গ্রামীণফোন লি., তথ্যপ্রযুক্তিতে গ্রাফিক পিপ্ল/ সফটওয়্যার পিপ্ল, ব্যাংকে এইচএসবিসি ব্যাংক, গার্মেন্ট ও টেক্সটাইলে এইচ অ্যান্ড এম। বুধবার সকালে সোনার গাঁও হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বিডি জবস্ ডটকম এ ঘোষণা দেয়। সারা দেশের প্রায় সাড়ে চার হাজার পেশাজীবির মধ্যে জরিপের ভিত্তিতে সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিডিজবসডটকম লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফাহিম মাশরুর বলেন, "এ ধরনের পুরস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নে উৎসাহী করবে।" সংবাদ সম্মেলনে বিডিজবসের পরিচালক মেজবাহ উদ্দীন আহমেদ, পরিচালক জনাব আহমদ ইসলাম মুকসিত প্রমুখ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১২০ ঘ.