২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিপুরে গ্যাস ক্ষেত্রের সংরক্ষিত এলাকায় আগুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সংরক্ষিত এলাকায় আগুন লেগে শতাধিক গাছ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

সিলেট, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সংরক্ষিত এলাকায় আগুন লেগে শতাধিক গাছ পুড়ে গেছে। গ্যাসফিল্ড কর্তৃপক্ষ ও অগ্নি-নির্বাপক দল জানিয়েছে, বুধবার দুপুরে গ্যাস ফিল্ডের ছয় নম্বর গ্যাস কূপ ট্রিটম্যান্ট প্ল্যান্টের পাঁচশ মিটার দূরে একটি টিলায় আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিলেট গ্যাস ফিল্ডের উপ-মহাব্যাবস্থাপক মো. কবির হোসেন সাংবাদিকদের বলেন, "আগুনে গ্যাস ফিল্ডের কোনো ক্ষতি হয়নি। কিছু গাছপালা পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সিলেট ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু সাংবাদিকদের জানান, আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭১৪ ঘ.