২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের হোটেলে মালিকের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী (৩৫) আবাসিক হোটেল সোনালীর (সাবেক হোটেল দাদা) মালিক। তিনি শহরের আমলাপাড়ার সিদ্দিক আলীর ছেলে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে নিহতের পরিবার। হোটেলের কর্মচারী সাইদুল ইসলাম জানান, সকালে তৈয়ব আলী হোটেলে এসে একটি কক্ষে বিশ্রাম নিতে যান। দুপুর ১২টার দিকে তাকে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ হয়। এসময় হোটেলের অন্য কর্মচারীরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তারা সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তৈয়ব আলীকে দেখতে পান। পরে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী লিপি বেগম জানান, সকালে তৈয়ব আলী বাসা থেকে হোটেলের উদ্দেশে বের হন। দুপুর সাড়ে ১২টায় তিনি জানতে পারেন গলায় ফাঁস দিয়ে তার স্বামী আত্মহত্যা করেছেন। তিনি অভিযোগ করেন, কেউ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাটি রহস্যজনক। তৈয়ব আলীর গলায় দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। স