২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শহীদ মিনারের নামফলক ভাংচুর

বরিশালের বানারীপাড়ায় নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের নামফলক ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বরিশাল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়ায় নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের নামফলক ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বত্তরা। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বেল তলায় নবনির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার রোববার রাত ৮টায় উদ্বোধন করা হয়। নামফলকে মুক্তিযুদ্ধে এ অঞ্চলের শহীদের নাম, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য এবং উদ্বোধক মো. মনিরুল ইসলাম এমপি'র নাম লেখা ছিল। সোমবার সকালে শহীদ মিনারে গিয়ে দেখা যায় কে বা কারা ওই নামফলক ভেঙে ফেলেছে। একইসঙ্গে বন্দরবাজার সংলগ্ম ফেরি ঘাট সড়কে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তরও ভাংচুর করা হয়। এই ফলকেও উদ্বোধকের নাম ছিল মনিরুল ইসলাম মনি এমপি'র। কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস. মিজানুল ইসলাম বলেছেন, তিনি এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি করেছেন। বানারীপাড়া থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, "ভোর রাতে কে বা কারা নামফলক ভেঙে ফেলেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৪৩ ঘ.