২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আহলে হাদিস কর্মী'র বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্ষণের অভিযোগে রাজশাহীতে 'আহলে হাদিস আন্দোলনের আট সদস্য'র বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের অভিযোগে রাজশাহীতে 'আহলে হাদিস আন্দোলনের আট সদস্য'র বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিউ কলোনি হাজরাপুকুর এলাকার নির্যাতনের শিকার এক গৃহবধূ। আসামিরা হলো- জয়নাল (৩৫), নাজির (৩২), নুরু মিয়া (৩৬), আতাউর রহমান (৩২), আব্দুল লতিফ (৩৬), মিঠু মিয়া (৩২), আক্কাছ আলী (৩৮) ও হাফিজুর রহমান ওরফে দুলু মিয়া (৩৫)। এদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার মকরুমপুর ও দেড়াপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত বৃহস্পতি ও শুক্রবার নগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত আহলে হাদিছ আন্দোলনের তাবলীগ ইজতেমায় যোগ দিতে আসামিরা রাজশাহী আসে। তাদের একজনের পূর্ব পরিচিত হওয়ায় শুক্রবার বিকালে তারা নগরীর নিউ কলোনী হাজরাপুকুর এলাকায় একটি বাড়িতে ওঠে। সন্ধ্যার পর বাড়িতে স্বামী না থাকার সুযোগে আসামিরা ওই গৃহবধূূকে ধর্ষণ করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে প্রতিবেশীরা নির্যাতিতাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ওসিসি থেকে অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.