২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

জমি নিয়ে বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

খুলনা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বারইর আবাদ গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ আহত অবস্থায় কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি আব্দুল কাদের বেগ সাংবাদিকদের জানান, বটিয়াঘাটা সদর ইউনিয়নের বারইর আবাদ গ্রামের শংকর বালা ও পারবটিয়াঘাটা গ্রামের অবনী রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অবনী রায় তার সহযোগীদের নিয়ে শংকর বালার চাষ করা বিরোধপূর্ণ জমিতে তিল বুনতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে শংকর বালা (৫৫), খোকন মণ্ডল (৩২), মিহির মণ্ডল (৩৫), সুনিত্য বালা (৩৫), দীপ্তি রাণী মণ্ডল (২৬)ও অবনী রায়কে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সঞ্জয় বালা (৩২), সুবীর বালা (২৮) ও চঞ্চল মণ্ডলকে (১৩) ভর্তি করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.