ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের একুশে পদকের জন্য নির্বাচিত ১৩ জনের পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের পদক দেওয়া হয়। এর মধ্যে মরণোত্তর পদক পেয়েছেন চার জন।
ভাষা আন্দোলনের জন্য মরণোত্তর পদক পেয়েছেন ভাষাসৈনিক শওকত আলী ও মোশারফ উদ্দিন আহমেদ, শিল্পকলায় মরণোত্তর পদক পেয়েছেন ওস্তাদ আখতার সাদমানী, গবেষণায় মরণোত্তর পদক পেয়েছেন আবদুল হক চৌধুরী।
পদক পাওয়া অন্যরা হলেন- ভাষা আন্দোলনের জন্য আমানুল হক, ভাষা ও সাহিত্যে শহীদ কাদরী ও আবদুল হক, শিল্পকলায় বাউল করিম শাহ ও যাত্রাশিল্পী জ্যোৎ
bdnews24