ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়কে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত যান চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ।
রোববার রাত ৮টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত যেসব সড়কে ধরণের যান চলাচল বন্ধ থাকবে- শিক্ষা ভবন ক্রসিং-দোয়েল চত্ত্বর-বাংলা একাডেমী-টিএসসি'র মোড়-নীলক্ষেত সড়ক-নিউ মার্কেট ক্রসিং-নিউমার্কেট ১ নং গেট-পিলখানা সড়ক; আজিমপুর বেবী আইসক্রীম মোড়-পলাশী ক্রসিং-এসএম হল-জগন্নাথ হলের সামনের সড়ক; শাহবাগ ক্রসিং-টিএসসি'র মোড়; সলিমুল্লাহ এতিম খানা-আজিমপুর মেটার্নিটি-আজিমপুর সড়ক-ছোট দায়রা শরীফ-আজিমপুর বটতলা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার-নিউ পল্টন লেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক কয়েকটি এলাকার জনসাধারণের চলাচল বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
নাজিম উদ্দিন সড়ক-বাবুপুরা সড়ক, কলেজ সড়ক (ফজলুল হক হলের পূর্ব পার্শ্বের রাস্তা)-আব্দুল গণি সড়ক ও তোপখানা সড়ক এলাকার অধিবাসীদের আজিমপুর গোরস্থানে যাওয়ার জন্য শিক্ষা ভবন ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর-বাংলা একাডেমী-টিএসসি'র মোড়-নীলক্ষেত সড়ক-নিউ মার্কেট ক্রসিং-নিউমার্কেট ১ নং গেট-পিলখানা সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপি। এ এলাকার অধিবাসীরা ওই রুট ব্যবহার করে গোরস্থানের উত্তর গেট দিয়ে গোরস্থানে প্রবেশ করবেন।
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (পার্ক এভিনিউ), সেগুন বাগিচা ও শাহবাগ এলাকার অধিবাসীদের শাহবাগ ক্রসিং দিয়ে টিএসসি'র মোড়-নীলক্ষেত সড়ক-নিউমার্কেট ক্রসিং-নিউমার্কেট ১নং গেট-পিলখানা সড়ক হয়ে গোরস্থানের উত্তর গেট দিয়ে গোরস্থানে প্রবেশ করতে বলা হয়েছে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, বকশী বাজার, পলাশী, ঢাকেশ্বরী, লালবাগ, উর্দু রোড, আজিমপুর ও চকবাজার এলাকার জনসাধারণ সলিমুল্লাহ এতিম খানা-আজিমপুর মেটার্নিটি-আজিমপুর সড়ক-ছোট দায়রা শরীফ-আজিমপুর বটতলা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার-নিউ পল্টন লেন হয়ে গোরস্থানের উত্তর গেট দিয়ে গোরস্থানে প্রবেশ করতে পারবেন।
আজিমপুর কবরস্থান থেকে যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন তাদের কবরস্থানেন মূল গেট থেকে (গোরস্থানের দক্ষিণ পাশে) আজিমপুর সড়ক-আজিমপুর বেবী আইসক্রীম মোড়-পলাশী ক্রসিং-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
বাবুপুরা সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বকশী বাজার, পলাশী, চকবাজার, উর্দু রোড ও ঢাকেশ্বরী সড়ক এলাকার জনসাধারণ যারা কবরস্থান না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান তাদের পলাশী ক্রসিং-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক ও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (পার্ক এভিনিউ) এলাকার অধিবাসীদের যারা গোরস্থানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান তাদের শিক্ষাভবন ক্রসিং-দোয়েল চত্ত্বর ক্রসিং-বাংলা একাডেমী-টিএসসি মোড়-নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার যেতে বলা হয়েছে।
বাংলা মটর ও শেরাটন ক্রসিং হয়ে যারা শহীদ মিনার যেতে চান তাদের শাহবাগ ক্রসিং হয়ে টিএসসি'র মোড়-নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার যাওয়ার পথ নির্ধারণ করেছে ডিএমপি পুলিশ।
কাঁটাবন হয়ে যারা শহীদ মিনার যেতে চান তাদের কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে অনুরোধ করেছে ডিএমপি।
যে সব ছাত্র-ছাত্রী ও জনসাধারণ রোকেয়া হল, সামসুন্নাহার হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যেতে চান তাদের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়-পলাশী মোড়-এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার যেতে বলা হয়েছে।
এ ছাড়া কবরস্থানে এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধার্ঘ ও পু
bdnews24