২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের কাজ শুরু

চট্টগ্রামে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকা মাঠে বর্জ হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃচক্রায়নের (থ্রি আর) এই পাইলট প্রকল্পের প্রথম পর্বের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, "বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর ২৭ শতাংশ লোক নগরে ও শহরে বাস করে। তাই বর্জ্য ব্যবস্থাপনা ভালো না হলে সুন্দর নগর গঠন সম্ভব নয়।" বর্জ্য ব্যবস্থাপনার এ ধরণের প্রকল্প সিটি করপোরেশন গুলোর নেওয়া উচিত বলে উল্লেখ করে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "পরিবেশ অধিদপ্তর কাজ শুরু করেছে যাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) দক্ষতা বৃদ্ধি পায়। পর্যায়ক্রমে পুরো নগরীতে সিসিসি'র মাধ্যমে এ প্রকল্প স