ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার চকবাজারে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই যুবকের নাম শাহ আলম (২৩)। সে একটি ঘড়ি কারখানার কর্মচারী ছিলো। শনিবার দুপুর ১টার দিকে ১০/১ চম্পাতলী নাগিনা সেন্টারের দ্বিতীয় তলার একটি কক্ষে কার্টনে মোড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কারখানার মালিক সায়েমসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'তিন দিন আগে সম্ভবত শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ঘড়ি কারখানার মালিক সায়েম পুলিশকে জানায়, বৃহস্পতিবার কাজ শেষে তিনি কেরানীগঞ্জে বাসায় চলে যান। শনিবার সকালে এসে দেখেন কার্টনে শাহ আলমের লাশ। সে রাতে কারখানায় ঘুমাতো। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাড়াকান্দায়।
পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭০৩ ঘ.
bdnews24