২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪

যশোরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 04:24 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

যশোর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে রাজারহাট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই বাসযাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনিরামপুর উপজেলার দেবীদারপুরের মমতাজ বেগম (৩২) এবং কেশবপুর উপজেলার কেশবপুর বাজারের আল হেলাল বাপ্পী (২৩)। নিহত অন্য দুজন পুরুষ। কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, লেভেল ক্রসিং অতিক্রমের সময় ঢাকা ছেড়ে আসা এ কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে চার জন ঘটনাস্থলেই মারা যায়। তিনি বলেন, "ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি গর্তে ছিটকে পড়ে।" প্রথমে স্থানীয়রাই উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারে হাত লাগায়। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত বাসের যাত্রীরা বলেছেন, লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.