জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মো. মেহেদী হাসান বাসের ধাক্কায় আহত হয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক একেএম আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আহত মেহেদীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক আজাদ বলেন, "সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শ্যামলীর শিশুমেলা থেকে রিকশা নিয়ে বাসায় যাওয়ার পথে আগারগাঁওয়ে একটি বাস পেছন মেহেদীর রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24