২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক কিশোর মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক কিশোর মারা গেছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কের সহড়াতলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জসিম (১৫) শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলায় সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এসআই জানান। তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.