কুষ্টিয়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রাধানগর গ্রামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের মরা গাঙ্গ নামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শমসের আলী (৪২) ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের কিতাব মণ্ডলের ছেলে।
ইবি থানার মনোহরদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শমসের মাছ ধরতে মরা গাঙ্গ বিলে যায়। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি।
শুক্রবার সকালে বিলে শমসেরের লাশ দেখতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, সমশেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24