২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় এসএসসি পরিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতা-পাতা বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর পর জনতা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতা-পাতা বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর পর জনতা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দুর্ঘটনার পর পুলিশের চেষ্টায় বিকেল ৫টার পর আবার যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের। দুর্ঘটনায় নিহত আশিকুর রহমান তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলায়ার হোসেন জানান, কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস বাজারে দাঁড়ানো একটি ট্রাককে পাশ কাটানোর সময় মোটরসাইকেল আরোহী আশিককে চাপা দেয়। এতে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী নিহত ছাত্রের লাশ সড়কের পাশে রেখে দুর্ঘটনার তদন্তও বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কিশোরগঞ্জ, কটিয়াদী, টোক, পাকুন্দিয়া, হোসেনপুরসহ ৯টি রুটে যান চলাচল বন্ধ দেয়। কাপাসিয়া থানার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনার পরপরই লাতা-পাতা পরিদর্শন করেন এবং পরিবহন নেতা, এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে আলোচনায় বসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার পর বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯১৬ ঘ.