২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে নকল কীটনাশক কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানায় বিস্ফোরণে ২ যুবক অগ্নিদগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানায় বিস্ফোরণে ২ যুবক অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চান্দাইকোনার বাঐখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন কারখানার মালিক বাঐখোলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে জুয়েল (২৬) ও তার সহযোগী একই গ্রামের কাজী ফকিরের ছেলে জাহাঙ্গীর (২৫)। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে নকল বিষ বা কীটনাশক তৈরির সময় অসাবধানতা বশত রাসায়নিক পদার্থ আগুনের সংস্পর্শে আসায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত তথ্য উৎঘাটনে তদন্ত চলছে। জুয়েলকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহাঙ্গীর গ্রেপ্তার আতঙ্কে পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৪১১ ঘ.