কুষ্টিয়া, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়ায় সাড়ে তিন মাসের শিশু পুত্রকে জবাই করেছেন এক মা।
বুধবার দুপুরে শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মা ইতিয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদের স্ত্রী ইতিয়ারা তার শিশুপুত্র ইয়াসির আদনান সুপ্তকে বটি দিয়ে জবাই করেন।
দুপুর সোয়া ২টার দিকে ইতিয়ারা মোবাইলে স্বামী আব্দুস সালামকে সুপ্তর হত্যার কথা জানিয়ে তাকে পুলিশে দিতে বলেন।
এরপর আব্দুস সালাম বাসায় এসে রান্নাঘরের মেঝেতে ছেলের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় আব্দুস সালাম বাদি হয়ে স্ত্রীকে আসামি করে কুষ্টিয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এএল/২১৫৭ ঘ.
bdnews24