ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ের সবুজবাগ থেকে এক ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাবিবুল করিম (৩৮) সুবাস্তু নজরভ্যালীতে হাবিব এন্ড সন্স নামের একটি গৃহসজ্জা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
তাকে চারদিন আগে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
মঙ্গলবার বিকালে খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি নির্মাণাধীন পাচতলা ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ তার গলিত মৃতদেহ উদ্ধার করে।
তার মুখে ও শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খিলগাঁও থানার ওসি মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "হাবিবুল করিম চারদিন আগে থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছে। এ কারণে আমরা ধারণা করছি, তাকে অপহরণের পরে হত্যা করা হয়ে থাকতে পারে।"
এতে জমিজমা বা ব্যবসায়িক বিরোধের কোনো ঘটনা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
নিহতের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24